মনোনয়ন পত্র জমা দিলেন পলক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর -৩ সিংড়া আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমর্থক ও শুভানুধ্যায়ীদের নিয়ে সোমবার গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এসময় ‘আমি চলন বিলের সন্তান, আমার মার্কা নৌকা’ লেখা সবুজ টি শার্ট আর লাল-সাদা ক্যাপ পড়ে কিশোর-তরুণ সমর্থকরা স্লোগানে স্লোগানে পলককে উজ্জীবিত করেন। এর আগে সাদা একটি গাড়িতে চেপে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের গেট সংলগ্ন স্থানে অপেক্ষমান সমর্থকদের মধ্যে উপস্থিত হন তিনি।
এসময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে ৫ লাখ মানুষের দায়িত্ব পালনের জন্য মনোনয়ন প্রদান করেছিলেন। বিগত ১৫ বছরে আমার দীর্ঘ ৩৭ বছরের উন্নয়ন বঞ্চিত, অবহেলিত সন্ত্রাস কবলিত চলনবিলবাসী ও এবং এখানকার ৩ লাখ ৮ হাজার ৯৪ জন ভোটারকে তিনি যে উন্নয়ন ও সুশান উপহার দিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস নৌকার কর্মী হিসেবে অতীতে যেভাবে সংগঠন ও জনগণের পাশে ছিলাম আগামীতেও বিপুল ভোট নৌকাকে বিজয়ী করবো। ২০৪১ সলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।





